দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ সম্প্রতি রাজধানী ও চট্টগ্রামে তিনটি আগুনের ঘটনার পর এ পদক্ষেপ নিয়েছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম গণমাধ্যমকে বলেন, “দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারের নির্দেশনা থাকে। কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।”
আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী
পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই (Key Point Installation) এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সচিবালয়, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৫৮৭টি স্থাপনা কেপিআই হিসেবে চিহ্নিত। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৩ সালের সংশোধিত নীতিমালায় নিয়মিত টহল, প্রতিবেদন পাঠানো, সিসিটিভি, ভেহিকেল সার্চ মিরর ও লাগেজ স্ক্যানার স্থাপনের নির্দেশ দেওয়া রয়েছে।
আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন
এদিকে, শাহজালালে আগুন লাগার ঘটনা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য ফায়ার সার্ভিসের ডিজি জানিয়েছে।
সূত্র: আজকের পত্রিকা অনলাইন





