দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ন, ২২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৪ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়। নোটিশে এই ঘোষণার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সূত্র জানায়, শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) হাইকমিশনের সামনে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক বিক্ষোভ করেছে। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলেন। এছাড়া রোববার শিলিগুড়ির বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

ঘটনার পটভূমি হিসেবে উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তার সন্দেহভাজন হামলাকারী ‘ভারতে পালিয়েছেন’- এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকায় মূলত ভারতবিরোধী প্রচারণা নতুন গতি পেয়েছে।

আরও পড়ুন: সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে যেতে নিষেধাজ্ঞা