সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৩৮ অপরাহ্ন, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়ি ব্যবহার না করে নিজের গাড়ি ও চালক ব্যবহার করবেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

রুমন জানান, প্রধানমন্ত্রী নিজের গাড়ি, নিজের চালক এবং নিজস্ব ক্রয়কৃত জ্বালানি ব্যবহার করবেন। দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর সফর করেছেন নিজের সাদা টয়োটা গাড়িতে, এবং সেখান থেকে সচিবালয়ে ফেরার সময়ও একই গাড়ি ব্যবহার করেছেন।

আরও পড়ুন: দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল, ঢাকায় ফিরলেন তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর নির্দেশে যানজট এবং জনসাধারণের সুবিধার্থে গাড়িবহরের সংখ্যা কমিয়ে ৪টি করা হয়েছে। আগে এটি ছিল ১৩–১৪টি। প্রধানমন্ত্রী এখন পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি গ্রহণের সময় গাড়িতে পতাকা থাকবে।

প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করা হবে। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীর চলাচলে যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে।

আরও পড়ুন: খুদে বিজ্ঞানীদের মেধা ও উদ্ভাবনী শক্তিতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ

রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুইপাশে পোষাকধারী পুলিশ মোতায়েনের প্রথাও বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সকালে গুলশান থেকে নিজের গাড়িতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান প্রধানমন্ত্রী। এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর কবরে পুস্পস্তবক অর্পণ করেন। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর তিনি সচিবালয়ে যান।