জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধ–এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়। এর আগে সকাল ১০টায় ঢাকা থেকে রওনা দেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়। তিন স্তরের নিরাপত্তা বলয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়মিত তল্লাশি চালায়। পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা।
আরও পড়ুন: নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সচিবালয়, কড়া নিরাপত্তা
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি ২০৯ আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।





