প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে আবার ইউনূস সেন্টারে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ১৮ মাস পর নিজ কর্মক্ষেত্রে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার-এ পৌঁছালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান দীর্ঘদিনের সহকর্মী ও কর্মকর্তারা। বিষয়টি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে জানানো হয়।
আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
দপ্তরে ফেরার পর ড. ইউনূস গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনূস সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। দায়িত্ব পালনের বিরতির পর বিভিন্ন কার্যক্রম পুনরায় শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সেখানে আলোচনা হয় বলে জানা গেছে।
প্রায় দেড় বছর আগে দেশের বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ইউনূস সেন্টার থেকে বিদায় নিয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালন শেষে পুনরায় সামাজিক ব্যবসা ও উন্নয়নমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে তিনি আগের কর্মপরিসরে ফিরে এলেন।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।





