তেল ইস্যুতে প্যানিক না হওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জনগণকে অপ্রয়োজনীয় আতঙ্কে না ভোগার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: আগামীকাল জেবিএবি নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক পদে লড়ছেন চার প্রার্থী

মন্ত্রী জানান, বর্তমান সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও জ্বালানি তেল আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদের ছুটির কারণে গত দুদিন সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের তুলনায় বর্তমানে প্রায় ২৫ শতাংশ বেশি তেল আমদানি করা হচ্ছে। তাই জ্বালানির কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি সবাইকে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

এদিকে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে।

তিনি আরও জানান, এই পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।