বিটিভিতে নতুন অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি'

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:১৩ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে  শুরু হয়েছে চিঠির ইতিহাস-ঐতিহ্য নিয়ে পাক্ষিক অনুষ্ঠান ‘ফিরে এসো চিঠি’। ১১ নভেম্বর বুধবার রাত ১১.০৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানের প্রথম পর্ব ‘নজরুলের চিঠি’। অনুষ্ঠানের প্রযোজক গোলাম মোর্শেদ, প্রধান সমন্বয়ক এনামুল হক,  গবেষণা ও গ্রন্থনা করেছেন অনার্য মুর্শিদ। 

অনুষ্ঠানটির নির্মাণ সহায়তাকারী প্রতিষ্ঠান দোয়েল কমিউনিকেশনস্-এর প্রধান নির্বাহী মো. মসিউর রহমান বলেন, চিঠি যুগে যুগে ছিল, থাকবে। ব্যস্ত জীবনের মধ্যেও প্রিয়জনদের অনুভূতি বুঝা যে কতটা গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের মাধ্যমে সেই মানবিক আহ্বানটিই রাখার চেষ্টা করছি।

আরও পড়ুন: আজ অনিরুদ্ধ-কাব্যর বিয়ে,গ্রিসে সম্পন্ন বাগদান

প্রযোজক গোলাম মোর্শেদ বলেন, অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা বয়োজ্যেষ্ঠ অতিথিদের পাশাপাশি তরুণ অতিথিদেরও ডাকছি। দুই জেনারেশনের এই মেলবন্ধনের মাধ্যমে প্রজন্মের মধ্যকার আমাদের যে গ্যাপ তা কিছুটা হলেও কমে আসবে বলে আমরা মনে করছি।