তেলের সংকট নেই, বাড়তি কেনাকাটায় সমস্যা: জ্বালানিমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ২৪ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, বরং হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ার কারণেই সাময়িক সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে। তবে হঠাৎ করে অতিরিক্ত চাহিদা তৈরি হওয়ায় সরবরাহে চাপ পড়েছে। তিনি জনগণকে অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানান।

আরও পড়ুন: আগামীকাল জেবিএবি নির্বাচন, সভাপতি-সাধারণ সম্পাদক পদে লড়ছেন চার প্রার্থী

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন। অযথা মজুতের প্রবণতা তৈরি হলে সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দিতে পারে। তাই আতঙ্কিত না হয়ে প্রয়োজনমতো তেল নেওয়ার অনুরোধ করছি।”

তেলের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে কাজ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে সরকার এখন পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

এর আগে সোমবারও মন্ত্রী জানান, ঈদের কারণে টানা দুই দিন সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সরকার আশ্বস্ত করেছে, পর্যাপ্ত মজুত থাকায় তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।