সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ পৌঁছেছে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে প্রায় ২৭ হাজার টন ডিজেল নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘ইয়ান জিং হে’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম জানান, মালয়েশিয়া থেকে ডিজেল বহনকারী আরেকটি জাহাজ বন্দরের কাছাকাছি অবস্থান করছে। জাহাজটি গত ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

আরও পড়ুন: রাজশাহীর অসহায় টুলি বেগমকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান, জাহাজটি বর্তমানে বঙ্গোপসাগরে রয়েছে এবং শুক্রবার রাতের মধ্যেই বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া চীন থেকে ছেড়ে আসা একটি এলপিজিবাহী জাহাজ শনিবার নাগাদ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে পারে।

রাতে মালয়েশিয়া থেকে আসা দ্বিতীয় জাহাজটি যুক্ত হলে একদিনেই মোট প্রায় ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার টানা ১৬ ঘণ্টা অফিস করেছেন প্রধানমন্ত্রী

এদিকে, বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা জানান, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানো নবম ডিজেলবাহী জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।