২৭ এপ্রিল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ এপ্রিল) রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী

তিনি জানান, খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ সফরের বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে যশোরের শার্শা উপজেলার উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চলমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

উল্লেখ্য, প্রায় ৫০ বছর আগে ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে এই খালের খনন কাজ শুরু করেছিলেন। ইতিহাসে এটি ‘উলাসী-যদুনাথপুর প্রকল্প’ বা ‘জিয়া খাল’ নামে পরিচিত।

এছাড়া, সফরকালে প্রধানমন্ত্রী আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে।