সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ

Sadek Ali
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৭:২৮ অপরাহ্ন, ২৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত এক কিশোরীর (১৩) গায়ে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় ওই কিশোরী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলো। ​গত ২৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ আফরিন আক্তার ওই গ্রামের রওশন আরার মেয়ে। ​

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রওশন আরার পরিবারের সঙ্গে প্রতিবেশী সোনিয়া আক্তার ও তাঁর লোকজনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি নিক্ষেপ করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকায় ভর্তি করেন।​

আরও পড়ুন: কুলাউড়ায় বাণিজ্য মেলা না করার আহবান ব্যবসায়ী সমিতির

এ ঘটনায় কিশোরীর মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।