বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:১১ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও শক্তিশালী হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: নভেম্বরের শেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মধ্যে আবেগ ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে, যা ধরে রাখতে উভয় দেশ কাজ করছে। তিনি উল্লেখ করেন, এনার্জি, যোগাযোগ, সংস্কৃতি ও অন্যান্য খাতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘনিষ্ঠভাবে জড়িত।

তিনি আরও বলেন, যেসব খাতে কাজ করলে দুই দেশের জনগণ উপকৃত হবে, সেসব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়া হবে। ভারতীয় হাইকমিশনার জানান, দুই দেশের সংসদীয় কার্যক্রমের আদান-প্রদান অব্যাহত রাখার বিষয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের এই ইঙ্গিত আঞ্চলিক সহযোগিতা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।