বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার, গ্রাহকদের স্বস্তি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ৮:২৩ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।

পোস্টে বলা হয়, বিএনপির ‘১০০ দিন কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে জনদুর্ভোগ লাঘব ও সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়: মহিলা ক্রীড়া সংস্থায় কাজের প্রস্তাব

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনায় রয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারে ৪০ টাকা মিটার ভাড়া নির্ধারিত রয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত হয়। দীর্ঘদিন ধরেই এসব চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল।

আরও পড়ুন: ৪০ বছর পর আবারও বাংলাদেশি নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদ

সরকারের এই সিদ্ধান্তকে গ্রাহক পর্যায়ে স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বিদ্যুৎ খাতে ব্যয়ভার কিছুটা কমাবে বলে ধারণা করা হচ্ছে।