মহররম মাসের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২:৩২ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) থেকে নতুন হিজরি মাসের গণনা শুরু হবে। হিসাব অনুযায়ী, আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া

সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আলেমরা উপস্থিত ছিলেন। তারা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ধর্মীয় কার্যক্রম সঠিকভাবে পালন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: এলপিজি সিলিন্ডার নৈরাজ্যের সঙ্গে দামও বাড়ল

পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন, যা প্রতি বছর মহররম মাসের ১০ তারিখে পালিত হয়ে থাকে।