শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৪:২১ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকালে গ্রেট হল অব দ্য পিপল-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতাসহ বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।

মাহদী আমিন বলেন, ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরও গভীর হবে। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ—সব ক্ষেত্রেই দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান

চীন সফর শেষে শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরে তার সঙ্গে রয়েছেন ২৪ সদস্যের প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এছাড়া প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টাও সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

গত ২১ জুন মালয়েশিয়া সফরের মাধ্যমে প্রথম রাষ্ট্রীয় সফর শুরু করেন প্রধানমন্ত্রী। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরাম-এর বৈঠকে অংশ নিতে দালিয়ান যান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর গত বুধবার বেইজিং পৌঁছান তিনি।

সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে রয়েছে ঝাও লেজি-র সঙ্গে বৈঠক এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন।