বরিশালের পথে প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ৪:০৬ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। সোমবার (১৩ জুলাই) সকালে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বরিশাল সফর।

সফরসূচি অনুযায়ী, বরিশালে পৌঁছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। একই স্থানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

এরপর দুপুরে বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকারপ্রধান।

বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দেশে ফিরছেন মির্জা আব্বাস

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বরিশাল সফরকে রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।