প্রধানমন্ত্রীর গাড়ি দেখলেই সালাম দিতেন তারা, এবার তাদের খবর নিয়ে খাওয়ালেন দুপুরের খাবার
রাজধানীর বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বেশ কিছু পথশিশু, বয়স্ক নারী ও সুবিধাবঞ্চিত মানুষ। প্রধানমন্ত্রীর গাড়ি ওই পথ দিয়ে যাওয়ার সময় নিয়মিত দূর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সালাম দেন।
প্রধানমন্ত্রীও প্রতিদিন তাদের সেই সালাম গ্রহণ করেন। নিয়মিত যাতায়াতের পথে এসব মানুষকে দেখেন এবং তাদের জীবন-জীবিকা ও অসহায়ত্বের বিষয়টিও নজরে আনেন।
আরও পড়ুন: তারেক-জুবাইদার রিসেপশন ছবি নিয়ে অপপ্রচার, আসল-নকলের প্রশ্নে যে তথ্য মিলল
আজ শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শুধু তাদের সালাম গ্রহণ করেই থেমে থাকেননি। তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা এসব মানুষের জন্য দুপুরের একবেলা খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আতিকুর রহমান রুমন দুপুরে তাদের ডেকে নিয়ে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করেন। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষগুলো একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।
আরও পড়ুন: জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার
হঠাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে তারা আনন্দিত ও অভিভূত হয়ে পড়েন। অনেকেই বলেন, প্রধানমন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন; এটাই তারা জানতেন। কিন্তু তিনি তাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করবেন, তা কখনো ভাবেননি।





