শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জমির ওপর সচিবালয়ের নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। সেখানে ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনগুলোর মোট আয়তন হবে প্রায় ৩২ লাখ বর্গফুট। ২০২৯ সালের মধ্যে নতুন স্থানে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: যুব সচিব ও এসডি সচিব পর্যায়ে ব্যাপক রদবদল

রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় স্থানান্তরের আলোচনা দীর্ঘদিনের। সম্প্রতি এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বর্তমান সচিবালয়ের স্থানে নিম্ন আদালতের কার্যক্রম চালুর প্রস্তাবও এসেছে। এরই ধারাবাহিকতায় সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদন পেল।