সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য ষড়যন্ত্র ও ঘাতকদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর বনানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় পাসের হারের রেকর্ড
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং ওই ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ ও ভূমিকা নিয়ে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান শেষে খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন
ডিবি সূত্র জানিয়েছে, পিলখানা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।





