কুলাউড়া উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কাজী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কাজী সমিতির নির্বাচন। নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি পদে গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক পদে কাজী মখলিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী এ.কে.এম. বদরুল হক। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলাম। এ সময় মৌলভীবাজার জেলার ছয়টি উপজেলার কাজী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: তাজুলের দুই সহযোগী ইমন ও সাব্বির গ্রেফতার
বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে কুলাউড়া উপজেলা কাজী সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত হবে।





