হরিরামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি
মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সদস্য জুবায়েদ আহমেদ ওমরের নেতৃত্বে বুধবার (২৮ অক্টোবর) উপজেলার ঝিটকায় এসব কর্মসূচি পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে বৃক্ষরোপণ এবং পরবর্তীতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, গ্রেপ্তার বহিষ্কৃত ছাত্রদল নেতা
এ সময় উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের সদস্য জুবায়েদ আহমেদ ওমর বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরবর্তীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।
আরও পড়ুন: ঢাকায় বিমানের জরুরি অবতরণ, চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের মৃত্যু
তিনি আরো বলেন, দলীয় নির্দেশনা অনুসরণ করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে।





