‘এক ঘণ্টারও কম সময়ে ইসরায়েলকে ধ্বংস করতে পারে ইরান’

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৫০ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ে ইসরায়েলকে বসবাসের অযোগ্য করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।

রোববার (২৫ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হিব্রু ভাষায় দেওয়া এক পোস্টে আজিজি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে অধিকৃত অঞ্চলকে বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে।

আরও পড়ুন: ‘আজই ইরানে হামলা হতে পারে’, আবার চুক্তিরও সম্ভাবনা: ট্রাম্প

আজিজির ওই পোস্টের সঙ্গে প্রকাশিত একটি ছবিতে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো তুলে ধরা হয়েছে।

 সূত্র: মেহের নিউজ

আরও পড়ুন: ইরানে হামলা হলে কয়েক গুণ বেশি জবাব দেওয়া হবে: আইআরজিসি