শিশু-কিশোরদের মধ্যে সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ার বার্তা প্রধানমন্ত্রীর
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতায় উৎসাহিত করতে ব্যতিক্রমী সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন তিনি। এ সময় শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না কিংবা কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।
শিশু-কিশোরদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তারেক রহমান। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি।
আরও পড়ুন: রাজপথে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি
এ সময় শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি আনন্দ ও খেলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা তৈরির বার্তা দেন প্রধানমন্ত্রী।





