গণভোটের রায় মানার আহ্বান, ফ্যাসিবাদবিরোধী অবস্থানের ঘোষণা গোলাম পরওয়ারের
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় মেনে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য তিনি প্রধানমন্ত্রীকে গণভোটের রায় মেনে চলার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আরও পড়ুন: ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল, সময়-স্থান জানাল দলটি
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, গণভোটের রায় মানুন। সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যাব।’
আওয়ামী লীগের বিচার দাবি করে তিনি বলেন, গণহত্যার দায় নিয়ে দলটিকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের মানুষকে গুলি করে ও পুড়িয়ে হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, যাদের হাতে হত্যার দাগ ও রক্তের গন্ধ রয়েছে, তাদের এ দেশের মানুষ কখনো ভুলতে পারবেন না।
আরও পড়ুন: ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান





