প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন।
সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের কার্যালয় থেকে বের হয়ে তিনি বাসভবনে পৌঁছান। ৬টা ৪৭ মিনিটে বাসভবনে প্রবেশ করেন এবং ৬টা ৫২ মিনিটে যমুনার উদ্দেশ্যে রওনা হন।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
এর আগে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার সঙ্গে সঙ্গেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন তারেক রহমান। দেশে আগমনের ২১ দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায়ও সাক্ষাৎ হয়েছিল ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে।
গত বছর ১৩ জুন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকের পরে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেছিলেন।
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
উল্লেখ্য, তারেক রহমানের যমুনায় আগমন উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।





