রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

Sadek Ali
পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:১৪ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। 

মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে প্রকল্পটির জন্য মোট আটটি চালান দেশে পৌঁছাল।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান এসেছে। পরিকল্পনা অনুযায়ী, মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আনার কথা রয়েছে।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ১৭ নভেম্বর পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। ওই দিন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর ধারাবাহিকতায় সোমবার দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি।

আরও পড়ুন: কাউনিয়ায় সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের।