সুজনের তথ্য
ত্রয়োদশ সংসদ নির্বাচন: চার প্রার্থীর একজন ঋণগ্রহীতা, শীর্ষে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ ঋণগ্রহীতা বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির তথ্যমতে, মোট প্রার্থীর প্রায় এক-চতুর্থাংশেরই বিভিন্ন অঙ্কের ঋণ রয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করে সুজন। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের নির্বাচনে মোট ২০২৬ জন প্রার্থীর মধ্যে ৫১৯ জন ঋণগ্রহীতা, যা শতকরা ২৫ দশমিক ৬২ শতাংশ।
আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের
সুজনের তথ্যে বলা হয়, ঋণগ্রহীতা প্রার্থীদের মধ্যে ৭৫ জনের ঋণের পরিমাণ পাঁচ কোটি টাকার বেশি। এ সংখ্যা মোট ঋণগ্রহীতা প্রার্থীর একটি বড় অংশ।
রাজনৈতিক দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যক ঋণগ্রহীতা প্রার্থী রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে। দলটির ১৬৭ জন প্রার্থী ঋণগ্রহীতা, যা মোট ঋণগ্রহীতা প্রার্থীর ৩২ দশমিক ১৭ শতাংশ।
আরও পড়ুন: যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীর হার কমেছে। দ্বাদশ সংসদ নির্বাচনে এ হার ছিল ২২ দশমিক ৮৩ শতাংশ, যা ত্রয়োদশ নির্বাচনে কমে ২০ দশমিক ৯৩ শতাংশে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সুজনের সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার। প্রার্থীদের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।





