নির্বাচনোত্তর তারেক রহমানের 'সংবাদ সম্মেলন' দুপুরে

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:২৪ পূর্বাহ্ন, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, বিকেল ৩টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দলটির চেয়ারম্যান ঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে বক্তব্য দেবেন তিনি।

সংবাদ সম্মেলনে নির্বাচনোত্তর পরিস্থিতি, সরকার গঠন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির