তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরওয়ের প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:২৬ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জোনাস গাহর স্টোর।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) নরওয়ের প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: বাবা-মায়ের পর সরকার প্রধানের দায়িত্ব নিচ্ছেন তারেক রহমান

পোস্টে তিনি লেখেন, ঐতিহাসিক এই নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে অভিনন্দন। নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান জোরদার করার পাশাপাশি দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।

নির্বাচনের ফলাফল

আরও পড়ুন: চরমোনাই পীরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। ফলাফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে ৩টি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকেরা পেয়েছে ৯টি আসন।

নির্বাচনের ফল ঘোষণার পর দেশি-বিদেশি মহলে নতুন সরকার গঠন ও কূটনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা চলছে।