ডা. রফিককে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে সোমবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আসেন বিএনপি মহাসচিব। বিএমইউর কেবিন ব্লকে ডা. রফিকুল ইসলামের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন।
এসময় বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি
এর আগে গত বরিবার তাকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডেজ এম জাহিদ হোসেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রফিকুল ইসলাম। তার চিকিৎসায় গত ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
আরও পড়ুন: ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক





