রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই: তাহের

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩২ অপরাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, স্বৈরাচারের সহযোগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জাতীয় সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই।

বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদে বিরোধী দলের সংসদ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: সাম্য ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে: শিমুল বিশ্বাস

তাহের বলেন, বিএনপি কেন রাষ্ট্রপতিকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াতে চাইছে তা তাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়ে বিরোধী দল নিজেদের মধ্যে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান। তবে সেই সিদ্ধান্ত কী, তা আগামীকাল জানানো হবে বলে উল্লেখ করেন।

ডেপুটি স্পিকারের পদ প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব এলে তখন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিদ্যুৎ-জ্বালানিসহ সবধরনের খরচে আমাদের সাশ্রয়ী হতে হবে: ডা. রফিক

এর আগে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্যদের সঙ্গে ১১ দলীয় জোটের নির্বাচিত সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপিত নোটিশ, মুলতবি প্রস্তাব এবং সাধারণ আলোচনার বিষয়বস্তু নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।