তানজিদ তামিমের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং স্কোরে বাংলাদেশ

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ন, ১৫ মার্চ ২০২৬ | আপডেট: ৪:১৭ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে তানজিদ হাসান তামিমের দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশ চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলেছে। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৯০ রান করেছে স্বাগতিকরা।

রোববার পাকিস্তানের টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশকে পাঠায়। শুরু থেকেই উড়ন্ত সূচনা করে স্বাগতিকরা; বিনা উইকেটে ১০০ রানের গণ্ডি ছুঁয়ে যায় তারা।

আরও পড়ুন: এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন উশুকা জিন্নাত

দলীয় ১০৫ রানে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৩৬)। তবে ওপেনার তানজিদ তামিম সাবলীলভাবে ব্যাট চালিয়ে যান। তার সঙ্গী নাজমুল হোসেন শান্তও (২৭) হারিস রউফের ওভারে ফেরেন। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন তানজিদ।

৩৩তম ওভারের শেষ বলে ছক্কা মেরে তানজিদ তামিম নিজের শতক পূর্ণ করেন। ৯৮ বলের ইনিংসে তার ব্যাট থেকে ৭টি ছক্কা ও ৬টি চারের মার আসে। তবে শতকের পর ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি ওপেনার; ১০৭ বলে ১০৭ রান করে সাজঘরে ফেরেন।

আরও পড়ুন: আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না শেশকোর

লিটন কুমার দাস ২৬২ রানে ফেরেন; ৫১ বলের ইনিংসে ৪১ রান করেন। ইনিংসের শেষ পর্যায়ে তাওহীদ হৃদয় ৪৪ বল খেলে ৪৮ রান যোগ করে দলের স্কোর ২৯০ রানে পৌঁছে দেয়।

এ পরিস্থিতিতে সিরিজ জয় পেতে পাকিস্তানকে ৩০০ বলে ২৯১ রান করতে হবে।