বিসিবি নির্বাচনের পথে তামিমের অ্যাডহক কমিটি, আজ বোর্ড সভা

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৩:০৯ অপরাহ্ন, ০৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি নতুন দায়িত্ব গ্রহণ করে গত মাসে। এই কমিটির প্রধান লক্ষ্য আগামী ৯০ দিনের মধ্যে বিসিবির নির্বাচন সম্পন্ন করা।

এই লক্ষ্য সামনে রেখে আজ (বুধবার) দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে গুরুত্বপূর্ণ বোর্ড সভায় বসতে যাচ্ছেন তামিম ইকবাল ও তার কমিটির সদস্যরা। সভায় আসন্ন নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে আজ থেকেই কাউন্সিলর ফর্ম বিতরণ শুরু হচ্ছে, যা চলবে আগামী ১০ তারিখ পর্যন্ত। এর মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গতি পেতে যাচ্ছে।

এছাড়া, ২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আলোচিত ফিক্সিং ইস্যুতেও আজকের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। দায়িত্ব নেওয়ার পর এটি তামিমদের চতুর্থ বোর্ড সভা হলেও, এবারের বৈঠকে নির্বাচনী প্রস্তুতিই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।

আরও পড়ুন: নাহিদ রানার গতির মুখে পড়তে চান না বাবর

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বিসিবির আগামী নেতৃত্ব কাঠামো এবং দেশের ক্রিকেট প্রশাসনের ভবিষ্যৎ দিকনির্দেশনা।