বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন লিওনেল মেসি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ১:৩৭ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রেকর্ড যেন লিওনেল মেসির দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের নিত্যসঙ্গী। মাঠে নামলেই নতুন কোনো না কোনো কীর্তি গড়েন আর্জেন্টাইন মহাতারকা। দুই দশক আগে ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে বদলি নেমে গোল ও অ্যাসিস্ট দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও ৩৯ বছর বয়সে এসে সেই ধারাবাহিকতা ধরে রেখে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলকে পৌঁছেছেন। রোববার (১২ জুলাই) নিউজ ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচের ১০ মিনিটেই নিজের কর্নার কিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।

আরও পড়ুন: ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়ে নজর ফুটবল বিশ্বের

মেসির নেওয়া কর্নার থেকে বল পান মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। তিনি রক্ষণভাগের ওপর দিয়ে লাফিয়ে হেডে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে লিড এনে দেন। সেই গোলের অ্যাসিস্ট যোগ হয় মেসির নামের পাশে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজের ১০ম অ্যাসিস্ট পূর্ণ করেছেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে বিশ্বকাপে সর্বাধিক অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়েছেন তিনি এবং প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই অঙ্কের অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেছেন।

আরও পড়ুন: সেমিফাইনালের মঞ্চে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, ৯২ বছরের ইতিহাসে নেই কোনো হার

এদিকে, চলতি বিশ্বকাপে মেসির ধারাবাহিক পারফরম্যান্স তাকে আরেকটি বিশেষ তালিকাতেও জায়গা করে দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুই ভিন্ন বিশ্বকাপে ১০ বা তার বেশি গোলে অবদান রাখা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন মাত্র দুজন।

  • লিওনেল মেসি — ২০২২ বিশ্বকাপ (১০), ২০২৬ বিশ্বকাপ (১০)
  • কিলিয়ান এমবাপে — ২০২২ বিশ্বকাপ (১০), ২০২৬ বিশ্বকাপ (১১)

বিশ্বকাপের মঞ্চে দুই তারকার এই ধারাবাহিক পারফরম্যান্স ফুটবল ইতিহাসে তাদের বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। তবে মেসির সামনে এখনও সুযোগ রয়েছে ২০২৬ বিশ্বকাপে নিজের গোলে অবদানের সংখ্যা আরও বাড়িয়ে নতুন রেকর্ড গড়ার।