দেশে প্রবেশ করছে বৃষ্টিবলয় ‘গর্জন’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের আকাশে প্রবেশ করতে যাচ্ছে বৃষ্টিবলয় ‘গর্জন’, যা আগামী কয়েকদিনের মধ্যে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিডব্লিউওটি (BWOT)।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ইতোমধ্যে দেশের কিছু এলাকায় মেঘলা আকাশ ও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে মধ্য ও দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় এখনো আকাশ পরিষ্কার থাকলেও পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুন: যেমন থাকবে আগামী পাচঁ দিনের আবহাওয়া

পূর্বাভাস অনুযায়ী, আজ রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ দেশের আকাশে প্রবেশ করতে পারে এবং এটি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকবে।

এই সময় দেশের অধিকাংশ অঞ্চলে কমবেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, খুলনা, বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে এর প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি

আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিবলয়ের কারণে তাপমাত্রা কিছুটা কমে আসবে, ফলে গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

ভারী বৃষ্টিপাতপ্রবণ এলাকায় বসবাসকারী সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।