বগুড়ায় এনআরবিসি ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৬:০৩ পূর্বাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া সদর উপজেলার এনআরবিসি ব্যাংকের উপশাখার সিন্দুক কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে ।

গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় সদর উপজেলার শাখারিয়া বাজার এলাকার পল্লীমঙ্গল হাট শাখায় এই ঘটনা ঘটে।  

আরও পড়ুন: কুলাউড়ায় আইডিইবির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শনিবার (২৭ জানুয়ারি) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, শাখারিয়া বাজারে এনআরবিসির একটি উপশাখা রয়েছে। এই শাখার ছোট একটি সিন্দুক কেটেছে দুর্বৃত্তরা। তবে কত টাকা চুরি হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজনে দেশি-বিদেশি ফুলের সমারোহ, এ যেন এক মিনি জাপান