আখাউড়া স্থলবন্দরে তিন দিন বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে চলাচলরত ভারি যানবাহন ও আন্তর্জাতিক বাস চলাচল আগামী তিন দিন বন্ধ থাকবে। আজ (১৬ মে) বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও পড়ুন: চুনারুঘাটে ‘স’ মিলে অভিযান: প্রায় সাড়ে ৩৪ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
মূলত উত্তর-পূর্বাঞ্চল ভারতের সঙ্গে আখাউড়া স্থলবন্দর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে আগরতলা-আখাউড়া সড়কের জাজি নদীর ওপর পুরাতন ও জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ বেইলি সেতু ভেঙে নির্মাণ করা হচ্ছে আধুনিকমানের পিসি গার্ডার ব্রিজ।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সেতু নির্মাণকাজে আখাউড়া-আগরতলা সড়ক বন্ধ থাকলেও বিকল্প গ্রামীণ সড়ক দিয়ে ছোট যানবাহনে করে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: তিন সড়কের কাজ দ্রুত শেষ করা হবে, বদলে যাবে যোগাযোগব্যবস্থা: এমএ মান্নান এমপি
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. খাইরুল আলম জানান, বন্দর সড়কে ভারি যান চলাচল বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস ও বন্দরের দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে।





