চা শ্রমিকরা পিটিয়ে হত্যা করলো সিএনজি চালক মর্তুজ আলী কে
চুনারুঘাটে নিরীহ সিএনজি চালক মর্তুজ আলী (৫০) কে পিটিয়ে হত্যা করে একদল উচ্ছৃঙ্খল চা শ্রমিক। নিহত সিএনজিচালক মর্তুজ আলী উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর পুত্র।
বুধবার (৪ জুন) রাত প্রায় ১০ টায় চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: হরিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
জানাযায়, গতকাল চুনারুঘাট পৌর শহরের চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সাথে নিহত মর্তুজ আলীর কথা কাটাকাটি হয়। এই ঘটনাটি বাগানের শ্রমিকরা তাদের নেতাদের কাছে প্রকাশ করেন এবং সিএনজি চালক মর্তুজ আলী তাদের বাগানে আসলে তাকে, উপযুক্ত শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নেন। এরই প্রেক্ষিতে আজ রাতে মর্তুজ আলী সিএনজি নিয়ে চানপুর বাজারে আসলে শ্রমিকরা তাকে এলোপাতাড়ি মারতে থাকে। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। পুলিশ মরদেহ উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আরও পড়ুন: সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু দুঃখ প্রকাশ করে বলেন, চা শ্রমিকদ্বারা এ ধরনের নৃশংস ঘটনা কখনো আশা করিনি। ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান।





