দিনাজপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন বিএসএফের
দিনাজপুরের বিরল ধর্ম যাইন সীমান্ত দিয়ে ১৩ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ।
সোমবার রাতে বিরল সীমান্তের কাডলিয়া পাড়ার ভারতের গোবরা বিল গেট তাদেরকে পুশইন করে।
আরও পড়ুন: রাজশাহীতে জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত ১
পুশইন করা নারী পুরুষেরা খুবই অসুস্থ এবং ক্ষুধার্ত ছিল।
পুশইন কৃত নারী পুরুষরা জানায়, ভারতের বিভিন্ন এলাকা থেকে বিএসএফ বাংলা ভাষাভাষীদের ধরে এনে জড়ো করে নির্যাতন করে এর পর আটককৃতদের পুশইন করে।
আরও পড়ুন: ঝিনাইদহে পেট্রোল পাম্পে পিটুনিতে যুবক নিহত, আটক ৩
বিষয়টি নিশ্চিত করেছেন,ধর্মযাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম।
গ্রামবাসী জানায়, সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আরো বাংলাভাষীদের পুশইন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় বিএসএফ।
৪২ বিজিবির অধিনায়ক আব্দুল্লাহ আল মইন বলেছেন, বেশ কিছুদিন থেকে ভারতীয় বিএসএফ এই পুশইন করা অব্যাহত রেখেছে। তিনি আরও বলেন যে আমরা গ্রামবাসীকে নিয়ে এই পুশইন তৎপরতা ঠেকাতে কাজ করছি।





