কোটালীপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

Sanchoy Biswas
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৩৫ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে কোটালীপাড়া পরিবার পরিকল্পনা কার‌্যালয়ের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কুমার মৃদুল দাস, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায়, ডা. সৌমিত্র বিশ্বাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক মনি মোহন বাড়ৈ, পরিবার কল্যাণ পরিদর্শিকা শম্পা আক্তার ও পরিবার কল্যাণ সহকারী পাপিয়া আক্তার বক্তব্য রাখেন।

আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সভাশেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসেবে পরিবার পরিকল্পনা পরিদর্শক গিরীন হীরা, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা সহকারী শিখা রানী দাস, মেডিকেল এসিস্যান্ট অনিক রায়, আমতলী কেন্দ্র ও রাধাগঞ্জ ইউনিয়নকে সম্মাননা প্রদান করা হয়।