সাংবাদিক তুহিন হত্যা
বিএনপিকে জড়িয়ে অপপ্রচার, এনসিপি নেতার বিরুদ্ধে মানহানির মামলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে বাসন থানা বিএনপির সভাপতি তানবির সিরাজ মামলা দায়েরের আবেদন করেছে।
সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এই আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়েছে। তানভীর সিরাজ আবেদনে উল্লেখ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে । অপর দিকে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম বিএনপিকে জাতির নিকট হ্যায় প্রতিপন্ন করার জন্য ফেসবুকে এ ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নস্ট ও ক্ষুন্ন হয়েছে।
তানভীর সিরাজ আরও উল্লেখ করেন এরই মধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন। যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই এ মিথ্যাচারীতার বিরুদ্ধে দলের নির্দেশনা অনুযায়ী, আমি এই মামলাটি রুজু করতে আসলাম। আশা করি আদালতের মাধ্যমে এর প্রতিকার ও ন্যায়বিচার পাব।
আরও পড়ুন: চাঁদপুরে জনসংখ্যা দিবস পালিত





