দিনাজপুরে বাস খালে, গণঅধিকার পরিষদের নেতাসহ ১৫ আহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:১৬ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে ভোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি জলাশয়ে পড়ে যায়। এতে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

ফারুক হাসান দুর্ঘটনার পর ফেসবুক লাইভে বলেন, “গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। আহত সবাইকে উদ্ধারের চেষ্টা চলছে।”

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

স্থানীয়রা জানান, বাসটি দ্রুতগামী ছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়েছিল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

আমবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরিফুর রহমান জানান, আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং কেউ গুরুতর আহত হননি।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২