সিংড়ায় পরিবেশ কর্মীদের অভিযানে ৫ শালিক মুক্ত, ২ হাজার মিটার জাল জব্দ

Sadek Ali
মো. মোতালেব হোসেন, নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:১৬ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের অভিযানে ৫ টি শালিক অবমুক্ত, ১টি জবাইকৃত বক উদ্ধার এবং প্রায় ২ হাজার মিটার পাখি মারার জাল জব্দ করা হয়।  

বুধবার ( ৩ ডিসেম্বর) ভোর থেকে ৩ ঘন্টা অভিযান পরিচালনা করেন পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, পরিবেশ কর্মী মোতালেব হোসেন। 

আরও পড়ুন: কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

অভিযানে উপজেলার তাজপুর ইউনিয়নের ক্ষরসতি ও বিলের ৫ টি শালিক অবমুক্ত,১টি জবাইকৃত বক উদ্ধার করে মাটিতে পুতে ফেলা হয়।

এসময় তারেক নামে একজন কিশোর পাখি আর না মারা শর্তে মুচলেকা দেয়। অভিযানে ২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার এবং বাঁশের সরঞ্জাম জব্দ সহ পুড়িয়ে দেয়া হয়। 

আরও পড়ুন: সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও ৩

পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, শীতের সময় চলনবিলে নানা প্রজাতির পাখির আগমন ঘটে। কিছু অসাধু পাখি শিকারী পাখি নিধন করে আসছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। তথ্য পেলে সেই এলাকায় গিয়ে অভিযান সহ সচেতনতা বাড়ানো হচ্ছে।