‘শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ নয়’ ইরানের কঠোর হুমকি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানোর মধ্যে নতুন ও কঠোর হুমকি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী বলেছে, তাদের শত্রুরা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না—এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সংঘাতে তাদের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কর্মকর্তাদের ক্ষয়ক্ষতি ইরানকে দুর্বল করেনি; বরং আরও শক্তিশালী করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-এর বরাতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না শত্রু পরাজিত হয়। সেখানে আরও উল্লেখ করা হয়, “শত্রুরা জেনে রাখুক, তাদের সুখের দিন শেষ। তারা বিশ্বের কোথাও আর নিরাপদ থাকবে না—এমনকি নিজেদের ঘরের ভেতরও নয়।”

এদিকে স্যাটেলাইট চিত্রে ইরানের বন্দর আব্বাস এলাকার একটি সামরিক বন্দরে কয়েকটি নৌযান থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা গেছে। জ্বলন্ত জাহাজগুলোর একটি প্রায় ৭৫০ ফুট দীর্ঘ বলে ধারণা করা হচ্ছে। এটি আগে তেলবাহী ট্যাংকার ছিল এবং পরবর্তীতে হেলিকপ্টার অবতরণ প্যাডসহ সামরিক সহায়ক নৌযানে রূপান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের 'মেঘ চুরি' করছে যুক্তরাষ্ট্র?