ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, ৭ নেত্রী আটক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৭:০৫ অপরাহ্ন, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালীন সময় ৭ নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে পুলিশ আটক করেছে। ঘটনা ঘটেছে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “ভোরে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী মিছিল বের করেন। তারা ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যাচ্ছিলেন।”

আরও পড়ুন: দেশের পরিস্থিতি আগের চেয়ে ভালো: মির্জা ফখরুল

শাহ মুস্তফা আরও জানান, “মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে নারীরা পালানোর চেষ্টা করেন। এসময় ৭ নারীকে আটক করা হয়। এছাড়া তাদের বহনকারী হায়েস মাইক্রোবাস জব্দ করা হয় এবং এর চালককেও আটক করা হয়েছে।”

আটকদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে: হাসনাত আবদুল্লাহ