ঢাকা-৮: ভোটকেন্দ্রে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১:১৬ অপরাহ্ন, ১২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোটপরিদর্শনকালে হামলার শিকার হন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

জানা গেছে, বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি করে এবং বিভ্রান্তিকর স্লোগান দিতে থাকে। এ সময় কিছু ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আক্রমণ চালানোর চেষ্টা করেন।

আরও পড়ুন: পরিবারের সবাই ভোট দিতে গিয়েছিলেন, বাড়িতে মিলল শিশুর মরদেহ

সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে প্রার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ভোটকেন্দ্রের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা বজায় রাখতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়েছে।


আরও পড়ুন: সোনারগাঁওয়ে ভোটকেন্দ্রে সাংবাদিক হেনস্থার অভিযোগ