স্বাস্থ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

Sanchoy Biswas
লায়ন মুহাম্মাদ কামাল হোসেন
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৩১ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে উত্তীর্ণ ৪ (চার) বছর মেয়াদি (পূর্বে ৩ বছর মেয়াদি) ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রতিনিধিত্বকারী সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদের নেতৃবৃন্দ নবগঠিত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন-এর নেতৃত্বে পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা এ সাক্ষাতে অংশগ্রহণ করেন। এ সময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বাংলাদেশ ডেন্টাল পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন: কাশিয়ানীতে শংকর তহসিলদারের অনুমতিতে চলছে অবৈধ মাটি উত্তোলন ও বিক্রি

নেতৃবৃন্দ দেশের স্বাস্থ্যখাতের সামগ্রিক উন্নয়ন, দন্তস্বাস্থ্য সেবার সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন। তারা বলেন, প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারীরা দীর্ঘদিন ধরে দেশের দন্তস্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন এবং ভবিষ্যতেও এ খাতে ইতিবাচক অবদান রাখতে প্রস্তুত।

সাক্ষাৎকালে বাংলাদেশ ডেন্টাল পরিষদের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল হোসেন নবগঠিত সরকারের সফলতা কামনা করে বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে গৃহীত যেকোনো পদক্ষেপ দেশের স্বাস্থ্যখাতকে আরও সমৃদ্ধ করবে।

আরও পড়ুন: গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার প্রথম কার্যদিবসেই উন্নয়ন ও নির্বিঘ্নে নাগরিক সেবা দেওয়ার আশ্বাস