জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত
"দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে সিংড়া কোর্ট মাঠে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের সম্মুখে অগ্নি নির্বাপণ ও উদ্ধার বিষয়ে জনসচেতনতামূলক মহড়া প্রদক্ষিণ করা হয়।
আরও পড়ুন: শাজাহানপুরে বিএনপি নেতার বিরুদ্ধে গ্রামবাসীদের মানববন্ধন
উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী ক্ষুদ্র সেচ (বিএডিসি) মানিক রতন, উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার, সহকারী প্রকৌশলী কাজী মুসা প্রমুখ।





