গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি, কাজে ফিরছেন শ্রমিকরা

Sadek Ali
বশির আহমেদ কাজল, গাজীপুর
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:১৭ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা উত্তেজনা ও শ্রমিক বিক্ষোভের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চল। 

গতকাল ছুটি ঘোষণা করা অনেক কারখানায় আজ বুধবার থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। কাজে ফিরেছেন শ্রমিকরা। কর্মচাঞ্চল্য ফিরে আসায় শিল্পাঞ্চলে স্বস্তি দেখা দিয়েছে।

আরও পড়ুন: রামুতে পুলিশের কাছ থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিনতাই, আহত ২ পুলিশ কর্মকর্তা

বুধবার (১৮ নভেম্বর) সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কারখানা সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার শ্রমিক বিক্ষোভের মুখে গাজীপুরের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

দিনভর ভোগড়া বাইপাস, নাওজোড়, সদর উপজেলার ভবানীপুর, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি, শিরিরচালা, ১ নম্বর সিএনবি বাজার, আসপাডা মোড় ও ২ নম্বর সিএনবি বাজার এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে কয়েকটি এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে প্রায় পাঁচ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।