গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

Sadek Ali
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরীর নাওজোড়-কড্ডা এলাকায় একটি ঘাম টেপ (গাম টেপ) তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুটি দুধের কৌটায় মিলল ১১ আইইডি বোমা, নিষ্ক্রিয় করল ডিএমপি

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কারখানার পাঁচতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন লাগে।

আরও পড়ুন: নীলফামারীতে বিসিকের উদ্যোগে পাঁচদিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং কোনাবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাঁচটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।